শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ৫ যুবক


নিউজ ডেস্ক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বন্ধুর পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন পাঁচজন যুবক। তারা একসঙ্গে মাথা ন্যাড়া করে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার বড়ভিটা বাজারের একটি সেলুনে। স্থানীয়ভাবে একসঙ্গে চুল কাটাতে গেলে একজন বন্ধুর চুল কাটিং অস্বাভাবিক হয়ে যায়, যা দেখে তিনি বিব্রত হন। বিষয়টি বুঝতে পেরে তার চার বন্ধু তাকে একা না রেখে সবাই একই সিদ্ধান্ত নেন—একসঙ্গে মাথা ন্যাড়া করা।

একসঙ্গে ন্যাড়া হওয়া এই পাঁচ বন্ধু হলেন রকি, সৌরভ, মোস্তাফিজার, সুভোর দেব ও ফিরোজ।

পরে পাঁচজনই সেলুনে মাথা ন্যাড়া করে একসঙ্গে বেরিয়ে আসেন। তাদের এমন সিদ্ধান্ত এলাকায় হাস্যরসের পাশাপাশি বন্ধুত্বের দৃষ্টান্ত হিসেবেও আলোচিত হয়।

বন্ধু ফিরোজ বলেন, তারা পাঁচজনই পাশাপাশি এলাকার বাসিন্দা এবং সবসময় একসঙ্গে চলাফেরা করেন। একজন বন্ধু বিব্রত হওয়ায় সবাই মিলে তাকে সমর্থন জানাতে এই সিদ্ধান্ত নেন।

স্থানীয়রা বলছেন, এমন ঘটনা আগে দেখা যায়নি। একজন বন্ধুর জন্য সবাই একসঙ্গে মাথা ন্যাড়া করা সত্যিই অনন্য বন্ধুত্বের উদাহরণ।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরাও তাদের এই বন্ধুত্বের প্রশংসা করছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন