রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আয়োজনের মধ্য দিয়ে সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল সরকারি কলেজের সাবেক প্রভাষক শফিকুল আলম, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, বিএনপি নেতা আব্দুস সালাম, নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল রানা এবং ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল হোসেনসহ অন্যান্য অতিথিরা।


বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দায়িত্বশীলতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সমাজের নানা অসংগতি তুলে ধরে জনস্বার্থ রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নাসিম আলি। আলোচনা পর্ব শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…