রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কেন বিয়ে বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা

ফাইল ছবি

মোঃ জমশেদ আলী


বিনোদন ডেস্ক

২০২১ সালের ৯ ডিসেম্বর ভারতের রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় সাত পাঁকে বাঁধা পড়েন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এরআগে, অবশ্য তারা তাদের সম্পর্ক নিয়ে একটা লম্বা সময় ধরে জল্পনা জিইয়ে রাখেন। কোনো দিনই প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রকম কথা বলেননি দু’জনে। একসঙ্গে প্রকাশ্যে তাদের খুব একটা দেখাও যেত না। শেষমেশ রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে করেন তারা। কিন্তু জানেন কি, বিয়ের দু’দিন আগে নাকি মত বদলে ফেলেছিলেন ক্যাটরিনা। বিয়ে করার দরকার নেই জানিয়ে দেন ভিকিকে। ক্যাট ও ভিকির বয়সের ফারাক বছর পাঁচেকের। বলিউডে পেশাদার অভিনেতা হিসেবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা। শুধু তাই-ই নয়, বলিউডের সুপারস্টারদের তালিকাতেও প্রথমের দিকে নাম থাকে নায়িকার। সারা বছরই কর্মব্যস্ত তিনি। সিনেমা ছাড়াও রয়েছে বিজ্ঞাপনের কাজ। বিয়ের পর সেভাবে কোনো বিরতি না নিয়েই শুরু করে দেন ‘টাইগার ৩’-এর শুটিং। কিন্তু বিয়ের দিন দুয়েক আগে যখন ভিকিকে ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবির নির্মাতারা শুটিংয়ে আসার জন্য জোরাজুরি শুরু করেন, ক্যাটরিনা বেকে বসেন। তিনি ভিকিকে বলেন, বিয়ের দু’দিন আগে যদি শুটিংয়ে যাও, তাহলে এখন বিয়েটা করার দরকার নেই। ক্যাটরিনার এমন অভিমান দেখে আর কোনো কথা বাড়াননি ভিকি। একেবারে বিয়ের পরেই সারা আলি খানের সঙ্গে এই ছবির বাকি শুটিং শেষ করেন। ১ ডিসেম্বর মুক্তি পাবে ভিকির নতুন ছবি ‘স্যাম বাহাদুর’। এই ছবিতে প্রয়াত সেনাপ্রধান, ফিল্ড মার্শাল স্যাম মানেকশের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। চার দশক ধরে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম। ভারতের ইতিহাসে তিনিই একমাত্র সেনাপ্রধান যাকে ফিল্ড মার্শালের পদে সম্মানিত করা হয়েছিল। ২০০৮ সালে মৃত্যু হয় স্যামের

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন