রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

যুক্তরাষ্ট্রে গিয়ে ‘কন্ট্রাক্ট বিয়ে’ করলেন মৌসুমী!

ফাইল ছবি

মোঃ জমশেদ আলী


বিনোদন নিউজ ডেক্স

নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। বাংলা সিনেমায় মাতিয়ে রাখতেন অগনিত দর্শকের হৃদয়। এখন ততটা নিয়মিত কাজ করেন না এই অভিনেত্রী। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সিরিজের একটি কাজে। যুক্তরাষ্ট্রে গিয়ে মৌসুমী অংশ নিয়েছেন একটি ওয়েব সিরিজের শুটিংয়ে। যার নাম ‘কন্ট্রাক্ট বিয়ে’। আগে থেকে সেখানে অবস্থান করছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। ‘কন্ট্রাক্ট বিয়ে’ শিরোনামের ওয়েব সিরিজে মৌসুমীকে একটি দৃশ্যে দেখা যাবে কন্ট্রাক্টে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেন। চলতি মাসের ১৮ নভেম্বর এর দৃশ্যধারণ হয়েছে।     সিরিজটির কেন্দ্রীয় চরিত্র মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর ছাড়াও আরও রয়েছেন জনপ্রিয় কিছু তারকারাও। এস এ এস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায়  নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর। জানা যায়, এই ওয়েব সিরিজে সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমীকে। তার চরিত্রকে ঘিরেই রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর স্থায়ী হওয়ার জন্য অনেকেই দুই বছরের কন্ট্রাক বিয়ে করেন। তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাস্তব পরিস্থিতির দৃশ্যপট

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…