রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আসছে প্রভাসের ‘সালার-২’, প্রযোজক জানালেন মুক্তির তারিখ

সংগৃহীত

নিউজ ডেস্ক

দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাস অভিনীত ‘সালার’ গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে। সিনেমাটি এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে। অ্যাকশন ও ড্রামায় ভরপুর এ সিনেমা বক্স অফিসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সিনেমাটি খুব অল্প সময়র মধ্যে বিশ্বজুড়ে ৫০০ কোটি আয়ের গণ্ডি পার করেছে। প্রেক্ষাগৃহে দর্শক সিনেমাটি উপভোগ যেমন করেছেন, তেমনই শেষাংশ দেখে সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছেন।

সম্প্রতি ‘হোমবেল ফিল্মস’র পক্ষ থেকে এ সিনেমার প্রযোজক বিজয় কিরাগান্দুর সিনেমার সিক্যুয়েল করার কথা নিশ্চিত করেছেন। কবে আসছে ‘সালার-২’-এ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক বিজয় কিরাগান্দুর ‘সালার-২’ প্রসঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, ‘সালার-২’ সিনেমার চিত্রনাট্য তৈরি আছে এবং যে কোনো সময়েই আমরা সিনেমা কাজও শুরু করে দেব। প্রভাসও চায় যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শুরু করতে, এমনকী প্রশান্তও তাইই চায়। ‘সালার-২’ মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘সালার-২’ নিয়ে আমাদের আলোচনা চলছে এবং গত ২-৩ দিন ধরে আমাদের আলোচনা ছিল যাতে সিনেমাটি আগামী ১৫ মাসের মধ্যে তৈরি করে ফেলা যায়। আমরা নিশ্চিতভাবেই ২০২৫ সালে ‘সালার-২’ রিলিজ করব, এখন থেকে ১৮ মাস পর।

তিনি আরও বলেন, সালার হচ্ছে বিশ্বজুড়ে প্রভাসের অনুরাগীদের উদযাপন। যে ব্যবসা ও প্রতিক্রিয়া পেয়েছি তাতে আমরা অত্যন্ত খুশি। হ্যাঁ, কিছু নেতিবাচক প্রতিক্রিয়া আছে, কিন্তু কেউ ছবির মেকিং, স্কেল বা নাটকীয়তা নিয়ে অভিযোগ জানাননি। দীর্ঘ ২০ বছরে এই প্রথম ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে প্রভাসকে দেখতে পেলেন দর্শক। প্রভাসও সেলিব্রেশন মোডে আছেন এবং দ্বিতীয় ভাগের শুটিং শিডিউলের কথা জিজ্ঞেস করছেন। প্রযোজক আশ্বাস দিয়েছেন, তারা ‘সালার-২’-এর আরও বড় সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন। ‘সালার-১’ কেবলমাত্র দ্বিতীয় পর্বের ঝলক ছিল। আশা করা যাচ্ছে প্রভাসের কাছে থেকে তার ভক্তরা আরও নতুন কিছু পেতে যাচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…