বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

‘ওঙ্কার সিং’ রূপে ওমর সানী

সংগৃহীত

নিউজ ডেস্ক

ঢাকাই সিনোমর এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি। বর্তমানে তিনি ব্যবসায় মনোনিবেশ করলেও অভিনয়ও চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামের একটি সিনেমায়। ওমর সানি ‘অপারেশন জ্যাকপট’সিনেমায় যে চরিত্রে অভিনয় করছেন তার একটি স্থির চিত্র প্রকাশ করেছেন। এটি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে অপারেশন জ্যাকপট, আর এ ছবিতে তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার।

তার চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ এই ছবির প্রযোজক এবং পরিচালককে। মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের এক অভিযানে মোংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর, নারায়ণগঞ্জে, চাঁদপুরে এক সঙ্গে গেরিলা অপারেশন পরিচালিত হয়েছিল।

‘অপারেশন জ্যাকপট’ অভিযানে পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য সামগ্রী নিয়ে আসা ২৬টি জাহাজ বীর মুক্তিযোদ্ধারা ডুবিয়ে দিয়েছিলেন। এমন ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণ করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ‘অপারেশন জ্যাকপট’-এ তৎকালীন ভারতের প্রতাপশালী অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার। তার চরিত্রে নায়ক ওমর সানী অভিনয় করছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…