সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মা হতে চান দীপিকা

সংগৃহীত

নিউজ ডেস্ক

বলিউডে চর্চিত তারকা জুটি রাণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, তাদের যে কোনো খবরই আলোচনার। এই আলোচনায় দুজনের সংসারিক জীবনের রয়াসন, একা বা যুগলের বেড়াতে যাওয়া, হাত না ধরে তোলা ছবি, বিচ্ছেদের গুঞ্জন-কিছুই বাদ থাকে না। এসব ছাপিয়ে পুরনো একটি কথা নতুন করে উঠেছে। সেটি হল দীপিকা-রাণবীর বাবা-মা হবেন কবে?

কয়েক বছরের মধ্যে সোনম কাপুর, আলিয়া ভাট-রাণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মাসহ আরও কয়েকজনের সন্তানের খবর যখনই এসেছে, সাথে সাথে কথা উঠেছে দীপিকা-রাণবীর সিং করছেনটা কি! এ ছাড়া দীপিকার ঢিলেঢালা পোশাক পরা কোনো ছবি ভাইরাল হলে, শুরু হয়েছে এই নায়িকার মা হওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন। এবার নায়িকা নিজেই জানালেন তিনি মা হতে চান, এই পরিকল্পনা তাদের শুরু থেকেই আছে।টাইমস অব ইন্ডিয়া বলছে, এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন সন্তান নেওয়ার পরিকল্পনার কথা বলেছেন। ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারের দীপিকা বলেন, “আমার কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ।

আমি মনে করি, আমাদের বাচ্চাদেরও একই রকম শিক্ষা দেওয়া উচিত।” সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়, তিনি মা হওয়ার পরিকল্পনা করছেন কীনা? উত্তরে দীপিকা বলেন, “ কেন নয়! অবশ্যই এ পরিকল্পনা রয়েছে। রাণবীর ও আমি দুজনেই বাচ্চা খুব ভালোবাসি। যখন থেকে আমরা একসঙ্গে পথচলা শুরু করেছিলাম, তখন থেকে আমরা সেই দিনের অপেক্ষায় আছি।” সন্তান নেওয়ার প্রসঙ্গে এর আগেও দীপিকাকে বলতে শোনা গিয়েছিল, “যখন সময় হবে তখন নিশ্চয়ই জানাব। এই খবর লুকিয়ে রাখা যায় না।”দীপিকা বলেন,“এই পেশায়, খ্যাতি ও যশের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক। তবে আমার পরিবারের কোনো সদস্যই বাড়িতে আমাকে তারকা বলে মনে করেন না।

আমি ও রাণবীর আমাদের সন্তানের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো দেখতে চাই।” নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রামণ্ডলীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েন রণবীর ও দীপিকা। তার পরে প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালে সাত পাক ঘোরেন এই যুগল। বছর পাঁচেক হল তারা এক ছাদের নিচে আছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…