রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শাবনূরের তিন রূপ

সংগৃহীত

নিউজ ডেস্ক

ঢালিউডের এক সময়ের তুমুল ব্যস্ততম নায়িকা শাবনূর আবারও চলচ্চিত্রে ফিরেছেন। তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। এবার দেশের ফিরে তিনি ‘রঙ্গনা’ শিরোনোমের একটি সিনেমায় যুক্ত হওয়ার কথা জানিয়েছেন। ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আজ (৫ জানুয়ারি) শাবনূরে ‘রঙ্গনা’সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

পোস্টারে শাবনূরকে তিন রূপে দেখা গেছে। পোস্টারে দেখা যাচ্ছে শাবনূর কখনো হিজাবে মুখ ঢেকে আছেন, তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে পিস্তল হাতে। আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল রূপে নন্দিত এ নায়িকা। নির্মাতা পোস্টারের ছবি সম্পর্কে কোনো কিছু পরিষ্কার করে জানাননি। পোস্টারে রহস্যে রাখতে চাচ্ছেন তিনি। তবে নির্মাতা আরাফাত হোসাইন গণমাধ্যমকে বলেন, দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্ত ক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’। জানা গেছে, শাবনূর অনেক আগেই ‘রঙ্গনা’ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন।

বর্তমানে শুটিংয়ে নামার প্রস্তুতি চলছে। আসছে ফেব্রুয়ারি মাসের শেষে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। চলতি বছরের দুই ঈদের একটি ঈদে ‘রঙ্গনা’ মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতি পরে শাবনূরকে চলচ্চিত্রের পর্দায় দেখতে পারবেন তার ভক্তরা। নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মাণ করা হবে। নির্মাতা নিজেই ‘রঙ্গনা’ সিনেমাটি কাহিনি লিখেছেন। চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা হিসেবে আছেন তন্ময় মুক্তাদির। এ সিনেমায় তিনটি গান থাকবে। গানগুলোর গীতিকার কবির বকুল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…