বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নতুন করে ফিরছেন কিয়ারা আদভানি

সংগৃহীত

নিউজ ডেস্ক

এরইমধ্যে ক্যারিয়ারের ঝুলিতে ‘কবির সিং’, ‘শেরশাহ’, গোবিন্দ নাম মেরা’, ‘যুগ যুগ জিও’, ‘সত্য প্রেম কি কথা’র মতো ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা জমা করেছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। বলিউডের পাশাপাশি সমানতালে কাজ করছেন দক্ষিণী সিনেমায়। যদিও সদ্য সমাপ্ত বছরে কাজ নিয়ে খুব একটা আলোচনায় থাকতে পারেননি এই অভিনেত্রী। তবে এবার নতুন করে ফিরছেন তিনি।

চলতি বছরই মুক্তি পাবে তার আলোচিত সিনেমা ‘গেম চেঞ্জার’ ও ‘ডন থ্রি’। সিনেমা দুটি ঘিরে দর্শক আগ্রহও রয়েছে তুঙ্গে। জানা গেছে, আসছে এপ্রিলে মুক্তি পাবে ‘গেম চেঞ্জার’। দক্ষিণী এই সিনেমাটিতে সুপারস্টার রাম চরণের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। অন্যদিকে ‘ডন থ্রি’ সিনেমাটিতে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। এর আগে ডনের ভূমিকায় শাহরুখ এবং রোমার চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেলেও নির্মাতা ফারহান আক্তার এবার রণবীর-কিয়ারাকে কাস্ট করে চমকে দিয়েছেন সবাইকে। সেই জায়গা থেকে সিনেমাটি কিয়ারার ক্যারিয়ারে বিশেষ প্রভাব ফেলবে বলেই মনে করছেন সিনেবোদ্ধারা।

কিয়ারা বলেন, ‘ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় গত বছর সেভাবে পর্দা রাঙানো হয়ে ওঠেনি। জানি ভক্তরা আমার অপেক্ষায় আছে। নতুন এবং দারুণ কিছু প্রত্যাশা করছে। আসছি সেই বিষয়গুলো মাথায় রেখেই। দুই ইন্ডাস্ট্রির ব্যতিক্রম দুটি কাজ সবাইকে মুগ্ধ করবে। এমনকি ক্যারিয়ারের সেরা দুটি কাজ যুক্ত হবে। তাছাড়া নতুন বছরটি দর্শকদের সঙ্গেই কাটাতে চাই।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…