রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

‘কারার ঐ লৌহ কপাট’ গানের বিতর্কের পর মুখ খুললেন এআর রহমান

সংগৃহীত

নিউজ ডেস্ক

গত বছর শোবিজে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বিদ্রোহী কবি কাজী নজরুলের গান ‘কারার ঐ লৌহ কপাট’। এ গানটিতে নতুনভাবে সুর সংযোজন করেছিলেন উপমহাদেশের খ্যাতিমান সুরকার এআর রহমান। ‘পিপ্পা’ নামের একটি বলিউড সিনেমায় ব্যবহৃত এ গান প্রকাশের পর নজরুল ভক্তদের মাঝে প্রতিবাদের ঝড় ওঠে। অন্যদিকে নজরুল পরিবারের একাংশও প্রশ্ন তোলেন তাকে লক্ষ্য করে। সেই বিতর্কের পর সেভাবে সুরকারকে দেখেননি তার ভক্ত- অনুরাগীরা।

কোথাও কোনো মন্তব্যও করেননি এআর রহমান। তবে নতুন বছরে শোনা গেছে তার মন্তব্য। তিনি মুখ খুললেও সেই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি’র শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন এ সুরকার। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় বিভিন্ন ধরনের বিষয় উঠে আসে। এ সময় এআর রহমান জানান, তার মা শিখিয়েছিলেন, কীভাবে জীবনের ব্যর্থতার সম্মুখীন হতে হয়। অন্ধকার সময়, নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসা যায়। জীবনে একটা সময় বিভিন্ন ধরনের উল্টাপাল্টা খেয়াল আসত তার মাথায়। ছোটদের সঙ্গে কথা বলতে গিয়ে মায়ের দেওয়া পরামর্শই সবার সঙ্গে ভাগ করে নেন কিংবদন্তিতুল্য এ সংগীতজ্ঞ।

তিনি বলেন, ‘শৈশবে অনেক সময় নিজেকে শেষ করে ফেলার চিন্তা এসেছে আমার মাথায়। সেই ভাবনা থেকে নিজেকে বের করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সে সময় মা আমায় বলেছিলেন, যখন আমি অন্যের জন্য বাঁচব তখন আর এসব ভাবনা আমার মাথায় আসবে না।’ মায়ের সেই কথাগুলো গায়ক এখনো ভোলেননি। তিনি এ পরামর্শ এখনো প্রতিটি পদক্ষেপে তিনি মেনে চলেন। গায়ক মনে করেন, স্বার্থপর না হয়ে অন্য কারও জন্য বাঁচলে তবেই সেটাকে জীবন বলে। কারও জন্য সুর বাঁধা হোক কিংবা কারও জন্য খাবার কেনা— নিজের জন্য না ভেবে চারপাশের মানুষের কথা মানলে কখনো নেতিবাচক চিন্তা-ভাবনা মনকে প্রভাবিত করে না।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…