রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কলকাতার মেট্রোজুড়ে মোশাররফ করিমের ‘হুব্বা’

সংগৃহীত

নিউজ ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার অভিনীত ‘হুব্বা’ সিনেমা ১৯ জানুয়ারি দুই বাংলায় মুক্তি পাচ্ছে। সিনেমাটির মুক্তি সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন দেওয়াল, বিলবোর্ড, গাড়ি থেকে ট্রাম সবখানেই দেখা যাচ্ছে সিনেমাটির পোস্টার। এমনকি কলকাতার মেট্রোরেলও সেজেছে হুব্বা পোস্টার ও ব্যানারে। হুব্বার পোস্টারসহ এরকম একটি মেট্রোরেলের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে।ভিডিওতে দেখা যায়, একটা স্টেশনে এসে থামছে ট্রেন। যে ট্রেনের দুই পাশেই ‘হুব্বা’ সিনেমার পোস্টার। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’।

‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান। বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করেছেন। এদিকে সাফটা চুক্তির আওতায় একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘হুব্বা’। ভারতের পাশাপাশি বাংলাদেশেও একই সময়ে মুক্তির পরিকল্পনা করেছে পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। এরই মধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। ‘হুব্বা’ সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। মোশাররফ করিম ছাড়াও এতে পুলিশের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এছাড়া আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…