রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অভিনয়ের চেয়ে শুভেচ্ছাদূতের কাজ নিয়েই ব্যস্ত নুসরাত ফারিয়া

সংগৃহীত

নিউজ ডেস্ক

ছিলেন উপস্থাপিকা। এরপর আসলেন অভিনয়ে। হলেন চিত্রনায়িকা। কাজ করছেন ঢাকা ও কলকাতা দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই। কিন্তু এ নায়িকা অভিনীত হিট সিনেমার নাম খুব একটা জোরে উচ্চারিত হবে না কারো গলায়।

তবু ফারিয়া ব্যস্ত। ঢাকার চেয়ে কলকাতার সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে। সিনেমার চেয়েও বেশি ব্যস্ততা বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হওয়া নিয়ে। এ মুহূর্তে এই চিত্রনায়িকা দেশের একাধিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। চুক্তি অনুযায়ী, তাদের বিজ্ঞাপনে মডেল হচ্ছেন। আগে থেকেই এসএমসির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে আবারো এক বছরের জন্য চুক্তি বাড়িয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানে সেনিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করছেন গত কয়েক বছর ধরে। এদিকে ‘প্রাণ ফ্রুটো’রও শুভেচ্ছাদূত হয়েছেন এই নায়িকা। চুক্তি বাড়িয়েছেন ক্লিয়ার শ্যাম্পুর প্রোডাকশন কোম্পানির সঙ্গে। বর্তমানে এসব কোম্পানির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন ফারিয়া। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, আমার জন্য এটা সত্যিই অনেক আনন্দের ও ভালো লাগার যে, আমি যেসব প্রতিষ্ঠানের হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবা মডেল হিসেবে কাজ করছি তারা আমার ওপর আস্থা রেখেছেন।

আমার কাজ বিবেচনা করে নতুন করে চুক্তি করছেন। একজন শিল্পী হিসেবে আমি আমার অবস্থান থেকে কাজটা শতভাগ সততার সঙ্গে করার চেষ্টা করি এবং আজীবন তাই করব। এদিকে গত বছরের শেষ দিকে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বিবাহ অভিযান’ নামে একটি সিনেমা। দেশেও ‘সে আসে ধীরে’ নামে একটি সিনেমা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…