শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জয়ার ‘পেয়ারার সুবাস’

সংগৃহীত

নিউজ ডেস্ক

নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বেশ আয়োজন করে ছয় বছর আগে তিনি অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। এবার সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে সিনেমাটি আসছে ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে। এমনটা জানিয়েছেন পরিচালক নিজেই।

নির্মাতা নুরুল আলম আতিক বলেন, ‘সিনেমাটির শুটিং বেশ আগে থেকেই শুরু হয়েছে।কাজটি করতেও লম্বা সময় চলে গেছে। তা ছাড়া নির্মাণপ্রক্রিয়ায় কিছু জটিলতা থাকার কারণে মুক্তিতে এত সময় লেগে গেছে।’ সিনেমাটিতে অভিনয় করেছেন- জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই। ‘পেয়ারার সুবাস’ সিনেমার চিত্রগ্রহণে ছিলেন আয়ান রেহাল, সম্পাদনায় সজল, সাউন্ডে সুকান্ত মজুমদার আর মিউজিক করেছেন রাশিদ শরীফ শোয়েব। আতিকের ‘ডুবসাঁতার’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল জয়ার। এ জুটির ‘বিকল পাখির গান’ নামে একটি টেলিছবি এখনো প্রশংসিত সিনেপ্রেমীদের কাছে।

আতিকের সর্বশেষ চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মানুষের বাগান’ নামে তার সিনেমা। গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত ৪৫তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ‘পেয়ারার সুবাস’। যেই বিভাগে গোটা বিশ্ব থেকে মাত্র ১২টি ছবি স্থান পেয়েছিল। পুরস্কার না পেলেও জয়া অভিনীত ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন