রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রকাশ্যে শাকিব খানের ‘দরদ’ সিনেমার পোস্টার

সংগৃহীত

নিউজ ডেস্ক

চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি। কিন্তু দিন ঘনিয়ে আসতেই নির্মাতা অনন্য মামুন জানান নির্ধারিত তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। তবে ভালোবাসা দিবসে প্রকাশ পেলো শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র পোস্টার।

এতে দেখা গেছে, শাকিবে মুখে খোঁচা দাঁড়ি। রক্তে ভেজা তার হাত। এলোমেলো চুল। চোখেমুখে রক্তের দাগ। ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে আছেন। পেছনে বেনারসের গঙ্গা পাড়ের আবহ। সব মিলিয়ে, প্রতিবাদী এক মূর্তি শাকিব। শাকিব খান তার ফেসবুকে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন। পোস্টের মন্তব্যঘরে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন নায়ক। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সাইকো-থ্রিলারধর্মী এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান।

এ ছাড়া টলিউডের পায়েল সরকারকে দেখা যাবে। খলনায়কের ভূমিকায় রাহুল দেব। আরও অভিনয় করবেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম প্রমুখ। বহুল প্রতীক্ষিত এই ‘দরদ’ সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত নয়। তবে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…