রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

যে কারণে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন অভিনেতা

সংগৃহীত

নিউজ ডেস্ক

চলন্ত ট্রেনের দরজা থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন বলিউডের অন্যতম অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল। ভালোবাসার মৌসুমে অভিনেতার এমন স্টান্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে শিউরে উঠেছেন অনেকেই।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, লোকাল ট্রেনের ছাদের উপর ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিদ্যুৎ। ব্যক্তিগত জীবনে হোক কিংবা পর্দায়, প্রায়ই এমন চমক দিয়ে থাকেন বিদ্যুৎ। তা দেখে অনুরাগীরাও চমৎকৃত হন। অনুপ্রাণিত হন। অনেকেই আবার বিদ্যুতের মতো স্টান্ট করার চেষ্টা করেন। তবে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং দক্ষতা না থাকলে যে সেটা করা যাবে না, তা বুঝতে পারেন না অনেকেই। এই ভিডিওর সঙ্গে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন বিদ্যুৎ। পোস্টে তিনি লেখেন, ‘আমি একজন প্রশিক্ষিত কালারিপায়াত্তু শিল্পী। পেশায় একজন অ্যাকশন স্টান্টম্যান। আমার স্টান্ট এবং ফিটনেস দেখে বাকিরা অনুপ্রাণিত হলে খুশি হই। ভাল লাগে। তবে রোজকার জীবনে প্রত্যেকেই ছুটে চলেছেন।

কেউ বাস ধরবেন বলে ছুটছেন, কেউ আবার অফিসে তাড়াতাড়ি ঢুকবেন বলে ছোটেন। তাদের কাউকেই প্রশিক্ষণ নিতে হয় না। আলাদা করে কোনো অনুশীলন করতে হয় না আমার মতো। মনে সাহস আর জোর নিয়ে ছুটে চলেন নিরন্তর। আমার এই ভিডিওটি তাঁদের প্রত্যেককে উৎসর্গ করলাম।’ তিনি শরীরকে সক্রিয় ও চাঙ্গা রাখতে নানা ধরনের ট্রেনিং তো করেন বটেই, সেই সঙ্গে প্রাচীন মার্শাল আর্টের উপরেও ভরসা রাখেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…