শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কলকাতায় গিয়ে শাকিবকে নিয়ে যা বললেন বুবলী

সংগৃহীত

নিউজ ডেস্ক

নয় মাস আগে সংবাদমাধ্যমে ঢালিউড তারকা শাকিব খানকে নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন চিত্রনায়িকা বুবলী। এই নায়িকা এমনও বলেছিলেন, শাকিব খান নিজেকে সুপারস্টার দাবি করেন। শাকিব খানের নামটাও তিনি উচ্চারণ করতে চান না। কিন্তু নয় মাস পর অনেকটাই ভিন্নমত জানালেন বুবলী। গতকাল কলকাতায় শাকিব খানকে নিয়ে কথা বললেন ঢাকাই ছবির এই নায়িকা।

গতকাল শনিবার কলকাতায় শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার টিজার প্রকাশিত হয়। টিজার প্রকাশ অনুষ্ঠানে কলকাতার অন্য সব অভিনয়শিল্পী ছাড়াও ছিলেন বুবলী। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বুবলী বলেন, তাঁর কাজে সব সময় শাকিব খানের শুভকামনা ও ভালোবাসা থাকে। নয় মাস আগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের শবনম বুবলী বলেছিলেন, ‘উনি (শাকিব খান) নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন। আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, কোনো ইচ্ছাই নেই। কারণ উনি বারবার বলেছেন, আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন। এটা কি আমার ভুল হয়েছে? এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না। আমি তাকে নিয়ে কথাও বলতে চাই না।’ ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার টিজার প্রকাশনা অনুষ্ঠানের ফাঁকে কলকাতার সাংবাদিকেরা বুবলীর কাছে জানতে চান, দেশের বাইরে সিনেমায় অভিনয়ের আগে শাকিব খানের কাছ থেকে কোনো পরামর্শ বা উপদেশ নিয়েছেন কি না। এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আসলে তাঁর শুভকামনা, ভালোবাসা অবশ্যই সব সময় থাকে। কারণ আমার ক্যারিয়ার শুরু হয়েছে তাঁর হাত ধরেই। তাঁর মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু। তো তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন, শিখিয়েছেন।

আমি টানা পাঁচ বছর তাঁর সঙ্গেই তো কাজ করেছি। আর এখন তো পরিবারের অংশ। তাই সেখান থেকে শুভকামনা ও ভালোবাসা থাকে সব সময়।’ টিজার প্রকাশের আগে বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার পোস্টার প্রকাশিত হয়। আর সেই পোস্টার শাকিব খান দেখেছেন বলে জানান বুবলী। সংবাদমাধ্যমে বুবলী এ–ও বলেছেন, ‘তিনি পোস্টার দেখেছেন এবং তিনি ভীষণই পজিটিভ। তিনি কাজের ব্যাপারে সব সময় ইতিবাচক থাকেন।’ শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে হিমেল আশরাফের ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এদিকে ভালোবাসা দিবসে প্রকাশ্যে এসেছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’-এর ফার্স্টলুক পোস্টার। অনন্য মামুন পরিচালিত ছবিটির ফার্স্টলুক পোস্টার বেশ প্রশংসা কুড়িয়েছে। শাকিব খানের ‘দরদ’ ছবির সেই পোস্টার বুবলী দেখেছেন এবং পছন্দ হয়েছে বলেও জানান। বুবলী বলেন, ‘আমিও শাকিব খানের “দরদ”-এর পোস্টার দেখেছি, খুবই ভালো হয়েছে। আর এখন তো তিনি যুক্তরাষ্ট্রে “রাজকুমার”–এর শুটিং করছেন। তাঁরও ব্যাক টু ব্যাক ভালো কাজ আসছে। তাঁর জন্যও অনেক শুভকামনা।’ ‘ফ্ল্যাশব্যাক’ ছবিটির পরিচালক রাশেদ রাহা। থ্রিলার ধাঁচের ছবিটি চলতি বছরের মে মাসে মুক্তি পাবে বলে জানান পরিচালক।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন