রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সুস্থ হয়ে শুটিংয়ে ফিরলেন মিঠুন চক্রবর্তী

সংগৃহীত

নিউজ ডেস্ক

সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে চিকিৎসকদের পরামর্শ মতো বিগত কয়েকদিন বাড়িতে বিশ্রামে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল সোমবার চেনা ছন্দে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন তিনি। গত ১০ ফেব্রুয়ারি সিনেমার শুটিং চলাকালীন অসুস্থবোধ করেন অভিনেতা। পরে সেখান থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে ১২ ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান অভিনেতা।

এদিকে প্রথমে কথা ছিল ২২ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করবেন মিঠুন। কিন্তু হাসপাতালে থাকার জন্য দু’দিন শুটিং করতে পারেননি অভিনেতা। তাই কথা দিয়েছিলেন ১৯ ফেব্রুয়ারি থেকে তিনি ফ্লোরে ফিরবেন। কথা রাখলেন মিঠুন মিঠুনের অসুস্থতার খবরে সোহম চক্রবর্তী প্রযোজিত এই সিনেমার শুটিং নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সোমবার অভিনেতার প্রত্যাবর্তনে ইউনিটের প্রত্যেকের মুখেই হাসির ঝলক। প্রথম দিন অভিনেতা যেমন চেয়েছেন সেভাবেই শুটিং করা হয়েছে। প্রয়োজনে তাকে বিশ্রামও দেওয়া হয়েছে। মিঠুনকে নিয়ে পুনরায় সিনেমার শুটিং শুরু করতে পেরে খুশি পরিচালক পথিকৃৎ বসু। মিঠুনের সঙ্গে ফ্লোরে ছিলেন অভিনেতা রজতাভ দত্ত। মিঠুন ফ্লোরে ফিরে প্রচণ্ড খুশি। প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। এদিন সবার কেমন কেটেছে তার খোঁজখবর নিয়েছেন। অভিনেতার অসুস্থতার পর নির্মাতাদের নতুন করে শুটিং শিডিউলের পরিকল্পনা করতে হয়েছে। আগামী ১ মার্চ পর্যন্ত চলবে ছবির শুটিং। আগামী দুর্গা পূজায় ‘শাস্ত্রী’ মুক্তি পাওয়ার কথা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…