রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

১৪ বছর পর বড় পর্দায় মেহজাবীন

সংগৃহীত

নিউজ ডেস্ক

লাক্সতারকা মেহজাবীন চৌধুরী। সুন্দরী প্রতিযোগিতার এ প্ল্যাটফর্ম থেকে টিভি নাটকে অভিনয় শুরু করেন। আজ অভিনয় ক্যারিয়ারে ১৪ বছর পূর্ণ করলেন এই অভিনেত্রী। ১৪ বছর পর বড় পর্দায় পা রাখার ঘোষণা দিলেন মেহজাবীন। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে বড় পর্দায় যাত্রার কথা জানিয়ে মেহজাবীন বলেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’ চলচ্চিত্রটির নাম জানিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘‘২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচ্চিত্রের কাজ সম্পন্ন করি। গুণী নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে অভিনয় করেছি আমি।

‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি, আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন।’’ সিনেমাটি নিয়ে আশাবাদী মেহজাবীন চৌধুরী। তার ভাষায়, ‘‘গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ— সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।’’ দুই যুগ আগের একটি সড়ক দুর্ঘটনার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘সাবা’ সিনেমার কাহিনি। প্রায় ২৪ বছর আগে দুর্ঘটনায় আহত হন ১২ বছরের এক কিশোরী ও তার মা। সেই ঘটনায় কিশোরী মানসিকভাবে আঘাত পায়, মায়ের সঙ্গী হয় হুইলচেয়ার। পরে সেই কিশোরীকে বিয়ে করেন পরিচালক মাকসুদ। স্ত্রী ও শাশুড়ির জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে নিজের প্রথম সিনেমার প্রেরণা। ‘সাবা’ সিনেমার শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। এখন সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক প্রিমিয়ার ও বিপণনের দিকে এগোতে চান নির্মাতা মাকসুদ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…