শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

‘এই কষ্ট না হোক, আল্লাহ তাদের মাফ করে দিক’

সংগৃহীত

নিউজ ডেস্ক

মেজাজ হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অকথ্য ভাষায় গালি দিয়ে ক্ষোভ উগড়িয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। তবে ঠিক কার ওপর ক্ষোভ ঝাড়লেন সেটি ঠিক বোঝা যায়নি। অবশ্য দেশের মিডিয়াপাড়ার কোনো একজনের নিন্দনীয় কর্মকাণ্ডে তিনি চটেছেন বলে কিছুটা ধারণা করা হচ্ছে।

রোববার দুপুরের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যেঘেরা একটি স্ট্যাটাস দেন পরীমনি। ওই স্ট্যাটাসে অকথ্য ভাষায় গালি দিয়ে পরী লিখেছেন— ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক... (অপ্রকাশ যোগ্য)। শবেবরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক, আল্লাহ তাদের মাফ করে দিক।’ পরীমনির রহস্যেঘেরা এই স্ট্যাটাস দেখে কী হয়েছে, তা কমেন্টে জানতে চান ভক্তরা। কিন্তু এই বিষয়ে কোনো জবাব দেননি পরীমনি।

কাকে উদ্দেশ করে হঠাৎ তার এমন পোস্ট, সেই রহস্য এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এদিকে পরীমনির কমেন্টে দেশের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী কমেন্ট করলে বোঝা যায় বিষয়টি তিনি জানেন। সেখানে চয়নিকা লেখেন— খুব দুঃখিত। ভয়ংকর ব্যাপার। এটা কোনো কথা না কি? পরীমনি কী আর বলব! সব শুনে আমি স্তম্ভিত।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…