সোমবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন নাসরিন

সংগৃহীত

নিউজ ডেস্ক

এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৯ এপ্রিল। সেটা পিছিয়ে ২৭ এপ্রিল করা হয়েছে। এ মধ্য জানা গেছে, ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

যাদের একটি মিশা সওদাগর- ডিপজল প্যানেল, অন্যটি নিপুণ আক্তার প্যানেল। এর বাইরে এবারের নির্বাচেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী নাসরিন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে আলাপকালে এ কথা জানান নাসরিন নিজেই। নাসরিন বলেন, ‘আমি স্বতন্ত্র পদে নির্বাচন করছি এবং কার্যকরী পরিষদে আমি থাকতে চাই। আমি নির্বাচনে জয়ের ব্যাপারে অনেক আশাবাদী।

এর আগেও আমি নির্বাচন করেছি এবং সেখানে জয়লাভ করেছি। ’ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগের প্রধান হিসেবে থাকবেন শামসুল আলম। তিন সদস্যের এই বোর্ডে আরও রয়েছেন ক্যামেরাম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু ও নির্মাতা সেলিম আজম।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…