বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কারাণের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-৩’ সিনেমায় চমকের আভাস

সংগৃহীত

নিউজ ডেস্ক

বলিউড নির্মাতা করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’সিনেমার মাধ্যমে তিন অভিনেতাকে পেয়েছিল ইন্ডাস্ট্রি। তারা হলেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্র ও আলিয়া ভাট। সিনেমাটি বক্স অফিসে সফলতাও লাভ করে। তারপর করণ টাইগার শ্রফকে বাজি ধরে সিনেমার সিক্যুয়েলে নিয়ে আসেন। করণের সেই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া। যদিও সিনেমাটি পরিচালনা করেছিলেন পুনিত মলহোত্র।

আলোচনা শোনা যাচ্ছে, এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েল নিয়ে আসছেন নির্মাতা করণ জোহর। তবে সেখানে রয়েছে চমক। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-৩’ তৈরি হবে ওয়েব সিরিজ হিসেবে। রবিবার একটি চলচ্চিত্র উৎসবে এ খবর প্রকাশ্যে এনেছেন ধর্মা প্রডাকশন্সের কর্ণধার।

সিরিজটি পরিচালনা করবেন রিমা মায়া। এর আগে ‘নকটার্নাল বার্গার’ সিনেমাটি পরিচালনা করেছিলেন তিনি। করণ বলেন, ‘‘রিমা মায়া ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’সিনেমার ওটিটি সংস্করণটি পরিচালনা করবেন। কিন্তু সেটা ওর দৃষ্টিভঙ্গি থেকেই তৈরি হবে। আমি সেখানে নাক গলাতে চাই না।’’ ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩’সিনেমা নির্মাণের খবর প্রকাশ্যে আসতেই কোন কোন অভিনেতা থাকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃতীয় সিকুয়েলে যে অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর থাকতে পারেন, তা দীর্ঘ দিন ধরেই শোনা যাচ্ছিল। যদিও এই সিরিজ নিয়ে এখন পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অতীতকে মাথায় রেখে ইন্ডাস্ট্রির একাংশের অনুমান, এ সিকুয়েলের মাধ্যমেও করণ তারকা সন্তানদের সুযোগ দিতে চলেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…