রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

‘দ্য গোট লাইফ’ কেন আলোচনায়, ৫ দিনে আয় কত

সংগৃহীত

নিউজ ডেস্ক

গত ২৮ মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা ‘দ্য গোট লাইফ’। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে। বক্স অফিসেও আয়ে জায়গা করে নেয়। প্রশংসিত হচ্ছে ভক্তদের কাছে। কেন সিনেমাটি আলোচিত হচ্ছে, পাঁচ দিনে সিনেমাটি কত আয় করেছে, একনজরে দেখে নিতে পারেন ছবিতে

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। তাঁকে দাস চরিত্রে দেখা যাবে। তাঁর চরিত্রের নাম নাজিব, যে কিনা ঘটনাচক্রে মরুভূমিতে ছাগল চরায়।

নাজিবেরা দুই ভাই ভাগ্য পরিবর্তনের জন্য মধ্যপ্রাচ্যে যায়। এখানেই ঘটনাচক্রে মরুভূমিতে জায়গা হয়। সেখানে দাস হতে হয় নাজিবকে। অর্ধাহারে থাকতে হয়। ছাগলের সঙ্গেই থাকতে হয়। কারণ, এই মরুভূমি থেকে পালানোর কোনো পথ নেই। সিনেমাটি নব্বইয়ের দশকে কেরালার এক যুবকের বিদেশ যাওয়ার সত্য ঘটনা নিয়ে নির্মিত। এই গল্প নিয়ে উপন্যাসও লেখা হয়। সেটা কেরালায় বেস্ট সেলিং হয়। সেই উপন্যাস থেকে নির্মিত হয় সিনেমা। এ সিনেমা তৈরি করতে পরিচালকের সব মিলিয়ে ১৬ বছর লেগেছে। ১০ বছর ধরে তিনি চিত্রনাট্য লিখেছেন। ৬ বছরের মতো সময় নিয়ে শুটিং করেছেন। সিনেমাটির নাজিব চরিত্রায়নের জন্য ৩১ কেজি ওজন কমাতে হয়েছিল পৃথ্বীরাজকে। এ জন্য এই অভিনেতাকে শারীরিক নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়।

এর মধ্যে কোভিডের জন্য শুটিং বন্ধ থাকে। দীর্ঘ বিরতি দিয়ে এই সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন এ আর রহমান। এর কারণেও সিনেমাটি নিয়ে ভক্তদের অনেক আগ্রহ ছিল। শহর থেকে দূরের মরুভূমিতে টিকে থাকার এই সিনেমায় উঠে এসেছে নাজিবের পরিবারের কাছে আবার ফেরার স্বপ্ন। পরিবারের সঙ্গে বেঁচে থাকার স্বপ্ন। মানবিক সম্পর্কের গল্পটির ভিজ্যুয়াল দর্শকেরা পছন্দ করছেন। সিনেমাটির শুটিং হয়েছে জর্ডান, ভারতসহ বেশ কিছু লোকেশনে। ব্লেসি পরিচালিত সিনেমাটি গত ৫ দিনে ভারত ও আন্তর্জাতিক বাজার থেকে বক্স অফিস আয় ৫০ কোটির রুপির বেশি। সিনেমাটি শিগগিরই শত কোটি আয় পেরিয়ে যাবে। এ ছাড়া ওটিটি থেকেও বড় অঙ্কের টাকা পেতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন