রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সিনেমা দেখলে কেন বিরিয়ানি ফ্রি, জানাল হল কর্তৃপক্ষ

সংগৃহীত

নিউজ ডেস্ক

সিনেমা দেখলেই বিনামূল্যে খাওয়ানো হচ্ছে বিরিয়ানি। বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি।

সিনেমা হলে দর্শক টানতেই মূলত এই কৌশল অবলম্বন করছেন কর্তৃপক্ষ। শনিবার থেকে এই বিশেষ অফার চালু করেছে তারা।

বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে, হলে দর্শক সমাগমও বাড়ছে। সিনেমা হলের মালিক ইসহাক খানের ছেলে ইমরান এসব কথা বলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরে ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলটি ১৯৮৪ সালে স্থাপিত হয়। দর্শক শূন্যতায় ২০১৪ সালে হলটিতে ছবি প্রদর্শন বন্ধ হয়। দীর্ঘ এক দশক পর গত ২০ এপ্রিল থেকে আবারও ঝংকারে ছবি প্রদর্শন শুরু করে হল কর্তৃপক্ষ।

বর্তমানে হলে প্রদর্শিত হচ্ছে এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আদর আজাদ–পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। ‘লিপস্টিক’ সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।

ঝংকার সিনেমা হলে ৫০০টি আসন রয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। এবার টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি। আগামী এক মাস এই ফ্রি খাবারের ব্যবস্থা চালু থাকবে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

সিনেমা হলে প্রতিদিন দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় ‘লিপস্টিক’ ছবি প্রদর্শন করা হচ্ছে। কিন্তু প্রচণ্ড গরমের কারণে প্রতিদিন দুপুর ১২টা ও বিকেল ৩টায় দর্শকের উপস্থিতি কম থাকছে। তবে সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় হল ভর্তি দর্শক পাওয়া যাচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…