রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জায়েদ খানের মোবাইল ফোন পানিতে ছুড়ে ফেললেন সাকিব

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে বিনোদন অঙ্গনের অনেকের সঙ্গে দেখা গেলেও পাওয়া যায়নি জায়েদ খানের সঙ্গে। এবার এক ফ্রেমে ধরা দিলেন তারা। তবে সেখানে জায়েদের সঙ্গে ভালো ব্যবহার করতে দেখা যায়নি সাকিবকে।

উল্টো জায়েদের ফোন ছুড়ে ফেলেছেন পানিতে। ৫ সেকেন্ডের এ ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, জায়েদ খানের সঙ্গে সেলফি তুলছেন সাকিব।

এরপর মুখে অবহেলা ও বিরক্তির ছাপ ফুটিয়ে তুলে মুঠোফোন ছুড়ে মারেন সুইমিং পুলের পানিতে। এরপর সোজা হেঁটে যান সামনের দিকে। ততক্ষণে শুকিয়ে গেছে জায়েদের মুখ। সুইমিং পুলের জলের দিকে তাকিয়ে হায় হুতাশ করছেন তিনি।

ছটফটানি দেখে এটি স্পষ্ট যে মুঠোফোনটি জায়েদের ছিল। ভিডিওটির পারিপার্শ্বিক পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি শুটিংয়ের অংশ হয়ে থাকতে পারে।

তবে এটি কোনো বাণিজ্যিক কার্যক্রমের অংশ নাকি অন্য কোনো ধরণের শুটিং তা কেউ নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে ফাঁস হওয়া ভিডিওর বিষয়টি নিয়ে সাকিব-জায়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পায়নি সংবাদমাধ্যম।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন