রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টাইটানিক খ্যাত অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন

ফাইল ছবি

নিউজ ডেস্ক

টাইটানিক ও ‘দ্য লর্ড অব দ্য রিংস’খ্যাত অভিনেতা বার্নার্ড হিল আর নেই। রোববার (৫ মে) তিনি মারা গেছেন বলেন জানিয়েছেন তাঁর প্রতিনিধি লু কালসন। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯ বছর।

খবর বিবিসি, ভ্যারাইটি, এপি নিউজসহ একাধিক গণমাধ্যমের। চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটারে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল কিংবদন্তি এই অভিনেতার। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। অভিনেত্রী ও গায়িকা বারবারা ডিকসন এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রবল দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বার্নার্ড হিলের মৃত্যু হয়েছে।

সত্যিই এক অনবদ্য দুর্দান্ত অভিনেতা। তাঁর সঙ্গে আলাপ হওয়া সত্যিই সৌভাগ্যের। চিরশান্তিতে থেকো বেনি, বার্নার্ড হিল। পরিচালনায় বদল পর্দায় ফিরছে নতুন ‘ম্যাট্রিক্স’পরিচালনায় বদল, পর্দায় ফিরছে নতুন ‘ম্যাট্রিক্স’ ইংল্যান্ডের ম্যানচেস্টারে জন্ম বার্নার্ড হিলের।

বিবিসি টিভির জনপ্রিয় ড্রামা বয়েজ ফ্রম দ্য ব্ল্যাকস্টাফ-এ ইয়োসের হিউজের চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন তিনি। ১৯৯৭ সালে জেমস ক্যামেরনের টাইটানিক’ সিনেমায় তাঁকে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের চরিত্রে দেখা যায়।

ঐতিহাসিক এই চরিত্রে তাঁর অভিনয় আলাদাভাবে গভীরতা যোগ করে। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি একজন ক্যাপ্টেনের উদারতা ও করুণ দিক ফুটিয়ে তোলেন। লর্ড অব দ্য রিংস সিনেমায় বার্নার্ড হিল।

লর্ড অব দ্য রিংস সিনেমায় বার্নার্ড হিল। ছবি: সংগৃহীত একইভাবে বার্নার্ড নজর কাড়েন পিটার জ্যাকসনের ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ট্রিলজিতেও। রোহানের রাজা থিওডেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

একজন পরিচালিত রাজা থেকে একজন সাহসী রাজায় রূপান্তরের গল্প দর্শকের মনে দাগ কাটে বিশেষ করে হেলমস ডিপের যুদ্ধের মতো স্মরণীয় দৃশ্যে তিনি দর্শকের মন জয় করেন।

সাবটাইটেলের জনপ্রিয় প্ল্যাটফর্ম সাবসিন বন্ধ ঘোষণাসাবটাইটেলের জনপ্রিয় প্ল্যাটফর্ম সাবসিন বন্ধ ঘোষণা দীর্ঘ অভিনয়জীবনে একাধিক ঘরানায় বিভিন্ন ধরনের চরিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন বার্নার্ড হিল।

প্রমাণ করেছেন অভিনয়শিল্পের প্রতি তাঁর নিষ্ঠা। বার্নার্ডই একমাত্র অভিনেতা, যাঁর একাধিক সিনেমা ১১টি একাডেমি পুরস্কার (অস্কার) জিতেছিল। এমনকি তিনিই প্রথম অভিনেতা, যাঁর একাধিক সিনেমা বক্স অফিসে ১ বিলিয়ন মার্কিন ডলারের ক্লাবে পৌঁছেছিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন