রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নতুন প্রেমে মজেছেন শ্রদ্ধা কাপুর


নিউজ ডেস্ক

বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর আবারও প্রেমে পড়েছেন-এমন জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে! চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে বেশ কিছুদিন তিনি প্রেম করেছিলেন। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। নতুন করে তিনি নাকি এক সিন্ধির প্রেমে মজেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শ্রদ্ধা।

শ্রদ্ধা ‘আশিকি-২’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ারের শুরুতেই দর্শকের নজর কেড়েছিলেন। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর। এতে তাকে এক মদ্যপ প্রেমিকের চরিত্রে দেখা গেছে। শ্রদ্ধা বাস্তবে যদি এমন প্রেমিকের প্রেমে পড়েন তাহলে তিনি কী করবেন? এমন প্রশ্নে শ্রদ্ধা কাপুর বলেন, ‘বাস্তবে এমন কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন না’।

‘আশিকি-২’ সিনেমায় আদিত্য অভিনীত চরিত্র ‘রাহুল জয়কার’ পেশায় গায়ক। কিন্তু অধিকাংশ সময় মদ পান করে নেশাগ্রস্ত থাকেন। এ প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘এমন মানুষ বাস্তবে দেখলে আমি উল্টো দিকে হাঁটা দেব নিজের জীবন বাঁচাতে। দ্রুত পালানোর জন্য বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজব।

’বর্তমান প্রজন্মের মাঝে প্রেম নিয়ে বিভিন্ন ধরনের সমীকরণ দেখা যায়। সম্পর্কে থাকলেও একসঙ্গে সংসার করার কোনো প্রতিশ্রুতি নেই, এমন চিন্তা করে অনেকে প্রেম করছেন। শ্রদ্ধার ‘হাফ গার্লফ্রেন্ড’ সিনেমায়ও প্রেমের মিল রয়েছে। বাস্তব জীবনেও কি এমন সম্পর্কে বিশ্বাস করেন তিনি? এ প্রশ্নের জবাবে শ্রদ্ধা বলেন, ‘আমি রূপকথার গল্পের মতো প্রেম চাই জীবনে। তাই কারও অর্ধেক প্রেমিকা হওয়া আমার পক্ষে সম্ভব হবে না’।

নিজের সম্পর্ক ও প্রেম নিয়ে আলাপকালে শ্রদ্ধা বলেন, ‘আমি বড় পরিবার পছন্দ করি। বিয়ের পরে পরিবারের অন্য সদস্যদের নিয়েও সংসার করতে চাই’। সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রাদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী-২’ সিনেমা। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সিনেমায় শ্রদ্ধার বিপরীতে রাজকুমার রাও অভিনয় করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…