রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অনন্যাকে যে নামে ডাকেন প্রেমিক


নিউজ ডেস্ক

আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম ভাঙার পর বেশ কিছুদিন একাই ছিলেন উঠতি বলিউড তারকা অনন্যা পাণ্ডে। ইদানীং শোনা যাচ্ছে, নতুন প্রেমে মজেছেন তিনি। তাদের সম্পর্ক এখন এমন এক পরিস্থিতিতে পৌঁছেছে যে, তাকে আদর করে বিশেষ নামে ডাকেন ওই প্রেমিক। কী সেই নাম?

ভারতীয় ধনকুবেরের ছেলে অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন এই প্রেমিককে খুঁজে পেয়েছেন অনন্যা। বিয়ের ওই আনন্দের মাঝেই অনন্যা ও তার সেই নতুন প্রেমিক নাকি হোটেলের এদিক-ওদিক অন্তরঙ্গ সময়ও কাটিয়েছেন। প্রেমিকের নামে একটি লকেট বানিয়েছেন অনন্যা। অভিনেত্রীর সেই আলোচিত প্রেমিক মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো।

মডেলিংয়ের পাশাপাশি ওয়াকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচারসচিব হিসেবে কাজ করেন। অনন্যার সঙ্গে তার প্রথম পরিচয় একটি বিজ্ঞাপনের শুটে। এখন অনন্যা ও ওয়াকার দুজনের ইনস্টাগ্রাম জুড়ে শুধুই পরস্পরের ভালোবাসার দ্যুতি ছড়াচ্ছেন। কিছুদিন আগে অনন্যার গলায় ওয়াকারের নামে লকেট ঝুলতে দেখা গেছে। তবে এই প্রেমের ব্যাপারে এখনও মুখ খুলছেন না দুজনের কেউ।

স্বীকার না করলেও প্রেমের আগুন লুকানো যায় না। অভিনেত্রীর জন্মদিনেই সামনে এল অনন্যার প্রতি ওয়াকারের ভালোবাসা। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে ওয়াকার লিখেছেন মিষ্টি এক পোস্ট। সেখানে অনন্যার একটি অচেনা-দর্শন ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তোমায় ভীষণ ভালোবাসি অ্যানি।’ বোঝাই যাচ্ছে যে, অনন্যাকেই ‘অ্যানি’ সম্বোধন করেছেন ওয়াকার। তার ওই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জল্পনা-কল্পনা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…