রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মুক্তির আগেই সৌদি আরবে নিষিদ্ধ ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’


নিউজ ডেস্ক

বক্স অফিসে তুমুল লড়াই চলছে ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেইন’ নিয়ে। দুই ছবিই অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। যে ছবি নিয়ে ভারতজুড়ে উত্তাল সৃষ্টি, ঠিক সেই দুই ছবিকেই নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব।

ছবি মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সৌদি আরবের প্রশাসনের পক্ষ থেকে জানানো হল, সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’!

হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল সৌদি আরবের প্রশাসন? সূত্রের খবর, প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার আগে দুই সিনেমাই দেখেছে সেই দেশের রিভিউ কমিটি। তাদের মতে, এই দুই ছবিতেই হিংসা রয়েছে ভরপুর এবং যৌনতাও রয়েছে।

শুধু তাই নয়, এই দুই সিনেমা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’। তবে শুধুই বলিউডের এই দুই ছবি নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, ভারতজুড়ে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার টিকিটের চাহিদা তুঙ্গে। মুক্তির প্রথম দিনেই যে প্রেক্ষাগৃহ উপচে পড়বে, তা হলফ করে বলা যাচ্ছে।

আর দর্শকদের মাঝে ‘রুহ বাবা, মঞ্জুলিকা’র ভৌতিক রসায়ন দেখার এমন চাহিদা দেখে মেট্রো সিটিগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে ‘ভুল ভুলাইয়া ৩’র টিকিট।

অগ্রিম বুকিংয়েও বাজিমাত করেছে ‘ভুলভুলাইয়া ৩’। বক্স অফিসের হিসেব বলছে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি ইতিমধ্যেই এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…