রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শাহরুখ খানকে হত্যার হুমকি


নিউজ ডেস্ক

কি হচ্ছে বলিউডে? সালমান খান ও তার বাবাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে প্রতিনিয়ত। এবার এলো বলিউড বাদশাহ শাহরুখকে হত্যার হুমকি। বিষয়টি ভারতজুড়েই বেশ চিন্তার জন্ম দিয়েছে।

আজ বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে একটি উড়োফোন আসে। সেই ফোনে শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করেছে এক অজ্ঞাতনামা যুবক।

ওই ফোন পাওয়ার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরইমধ্যে ছত্তিশগড়ে পৌঁছেছে তারা। পুলিশ জানিয়েছে, এই উড়োফোনের আড়ালে আছে ফয়জান নামের এক যুবক। তাকে খোঁজার চেষ্টা চলছে।

এই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের সদস্য কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ। সালমানকে হত্যার হুমকির সঙ্গে শাহরুখের এ ঘটনার কোনো যোগাযোগ আছে কিনা তা নিয়েও চলছে তদন্ত।

এদিকে শাহরুখ খানের নিরাপত্তা নিয়েও তৎপর পুলিশ।ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, নিরাপত্তার শঙ্কায় এবার নিজের জন্মদিনে বেশ সতর্ক ছিলেন শাহরুখ খান। পুলিশের পরামর্শ মেনেই তিনি নিজেকে নিরাপদ রেখেছেন। প্রতি বছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। তবে এ বছর তা হয়নি। তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও এবার শাহরুখ আসেননি। অন্যবারের চেয়ে এবার তার বাড়ি ঘেরা ছিল কড়া নিরাপত্তার চাদরে।

এমনকি, বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেদিকেও নজর ছিল। পরে জন্মদিনের সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কিছু ভক্তের সঙ্গে দেখা করেন শাহরুখ।

জন্মদিনে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানান বলিউড বাদশাহ। মান্নাতের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের খাবারের বাক্স পাঠিয়েছিলেন। সঙ্গে লিখে দিয়েছিলেন থ্যাঙ্ক ইউ ।

তবে শাহরুখ যে এবারই প্রথম হত্যার হুমকি পেলেন তা নয়। এর আগে, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ২০২৩ সালের অক্টোবরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল তাকে। ওই ঘটনার পর মুম্বাই পুলিশ শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। সেই সময় ২৪ ঘণ্টা তার পাশে থাকতেন ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। এবারও নিরাপত্তার কঠিন বলয়ে থাকতে হবে এই অভিনেতকে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…