রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিখ্যাত মনীশের ফ্লোরাল শাড়িতে দীপ্তি ছড়ালেন জাহ্নবী


নিউজ ডেস্ক

মনীশ মালহোত্রা, ভারত তথা বিশ্বের এমন একজন ফ্যাশন ডিজাইনার যার ডিজাইন করা শাড়ি বা পোশাকে একবার হলেও সেজে উঠেছেন নামিদামি ব্যক্তিত্বরা। বলিউড সেলিব্রিটিদের বিয়ের সাজ মানেই মনীশ মালহোত্রা। এবার জাহ্নবী কাপুরকে দেখা গেল মনীশ মালহোত্রার ডিজাইন করা শাড়িতে সেজে উঠতে।

সম্প্রতি শ্রীদেবী কন্যার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন একটি গোলাপি রঙের শিফন শাড়ি। শাড়ি এবং ব্লাউজে রয়েছে ফুলের সাজ। এই অনন্য শাড়িটি পরে নিঃসন্দেহে অভিনেত্রীকে দেখতে অনবদ্য লাগছিল।

তবে শুধু শাড়ির গুনগান করলেই হবে না, জাহ্নবীর মেকআপ ছিল চোখে পড়ার মতো। খোলা চুল এবং সাদা মুক্তার হারে সজ্জিত অভিনেত্রীকে দেখলে এক ঝলক শ্রীদেবীর কথা মনে পড়ে যাবে। অভিনেত্রীর এই ছবিগুলিতে সাধারণ মানুষের পাশাপাশি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্বয়ং মনীশ মালহোত্রা।

মনীশ মালহোত্রা ইনস্টাগ্রামে লিখেছেন, 'যখন আমি ষষ্ঠ শ্রেণীতে প্রথম ছবি আঁকা শুরু করি তখন থেকেই রঙের প্রতি একটি আলাদা আকর্ষণ তৈরি হয়। পড়াশোনায় ততটা ভালো ছিলাম না বলে বিজ্ঞানের খাতায় আঁকাই আমার পাস করার প্রধান হাতিয়ার হয়ে ওঠে। রঙ আমাকে সব সময় মুগ্ধ করেছে। জাহ্নবীকে খুব সুন্দর দেখতে লাগছে।'

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন