রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আথিয়া-রাহুলের ঘরে আসছে নতুন অতিথি


নিউজ ডেস্ক

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের পর মা-বাবা হতে চলেছেন আরও এক তারকা-জুটি। জীবনের এই বিশেষ মুহূর্তের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারা। দুই থেকে তিন হওয়ার খুশি, ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করেছেন আথিয়া শেঠি এবং কেএল রাহুল।

তারা জানালেন, আগামী বছরেই তাদের ঘরে আসবে নতুন সন্তান।

২০২৩ সালে বিয়ে হয় ক্রিকেট তারকা কেএল রাহুল ও আথিয়া শেঠির। চলতি বছরের শুরুতেই গুঞ্জন শোনা যাচ্ছিল- পরিবার পরিকল্পনা শুরু করেছেন রাহুল-আথিয়া। যদিও সেই সময়ে এ খবরের কোনো সত্যতা নেই বলেই জানিয়েছিলেন তারা।

এবার সন্তান আগমনের খবর নিজেই দিলেন সুনীলকন্যা। মাস কয়েক আগে একটি রিয়ালিটি শোয়ের মঞ্চে সঞ্চালিকা ভারতী সিংকে মজার ছলে সুনীল শেটি বলেছিলেন, পরের সিজনে যখন আসব, তখন আমি দাদুর মতো হেঁটে দেখাব।২০২৫ সালে প্রথম সন্তানের জন্ম দেবেন আথিয়া। ইনস্টাগ্রামের পোস্টে রয়েছে ‘ইভিল আই’-র ছবি। সঙ্গে লেখা, ‘আওয়ার বিউটিফুল ব্লেসিং কামিং সুন। ২০২৫ (২০২৫-এ ঈশ্বরের আশীর্বাদ আসছে আমাদের কাছে)।’ দোসর ছোট্ট পায়ের ছবি।

আথিয়ার মা হওয়ার খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, বাণী কাপুর, এশা গুপ্তের মতো অভিনেত্রীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…