বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আমাদের শেষ দেখাও হলো না : পরীমণি


নিউজ ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। পরিচালক শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এই পরিচালক। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মারা যান তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি পরিচালকের সঙ্গে একটি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখান এক আবেগঘন ক্যাপশন লিখেছেন।

পোস্ট করে এ অভিনেত্রী বলেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেলো। আপনিও মাফ করে দিয়েন, ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’

শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। যেখানে নায়িকার বিপরীতে ছিলেন জায়েদ খান।

পোস্টের কমেন্ট বক্সে সুলতানা নামে এক ভক্ত লিখেছেন, ‘এই সুন্দর পৃথিবী থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে , শুধু থেকে যাবে আমাদের কর্মফল।’ আরেকজনের ভাষ্য, ‘আল্লাহ উনাকে জান্নাত বাসী করুক।’

প্রসঙ্গত, সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে ২০১১ সালে চলচ্চিত্রে পা রাখেন শাহ আলম মণ্ডল। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও। পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে- ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…