রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘পুষ্পা ২-দ্য রুল’


নিউজ ডেস্ক

পুষ্পা ২-দ্য রুল সিনেমাটির ট্রেলার দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম কিস্তি আল্লু অর্জুনের ভক্তরা অপেক্ষায় ছিলেন দ্বিতীয় কিস্তি কবে আসবে তার। সবাই অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষায় ছিলেন মুক্তি পাবে সিনেমাটি। অবশেষে আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘পুষ্পা ২-দ্য রুল’।

এরই মধ্যে সিনেমাটি মুক্তির আগেই গড়ে ফেলেছে রেকর্ড। চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ১২০০০ স্ক্রিনে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। যেটি খুব একটা দেখা যায় না। শুক্রবার (২৯ নভেম্বর) পুষ্পা-২ এর প্রধান অভিনেতা আল্লু অর্জুন এক ইভেন্টে জানান, এই ছবিটি বিশ্বজুড়ে ১২০০০ স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে। যার মাধ্যমে ছবিটি রেকর্ড গড়তে যাচ্ছে।

এদিকে গতকাল শনিবার থেকে সিনেমাটির প্রি-বুকিং শুরু হয়েছে এবং ছবিটি দর্শক চাহিদার শীর্ষে থাকায় খুব তাড়াতাড়িই হলের শোগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। সিনেমাটি শুধু অন্যান্য দেশেই না, ভারতেও ইতোমধ্যে গড়েছে রেকর্ড। মুম্বাইয়ের গায়েটি-গ্যালাক্সি সিনেমা কমপ্লেক্সে প্রতিদিন ১৮টি শো চলবে এই সিনেমার জন্য। যা এই সিনেমা হলের ৫২ বছরের ইতিহাসে প্রথমবার ঘটতে যাচ্ছে।

পুষ্পা ২-দ্য রুল এই সিনেমা কমপ্লেক্সের ছয়টি স্ক্রিনে প্রদর্শিত হবে। সেগুলো হলো- গায়েটি, গ্যালাক্সি, জেমিনি, গসিপ, জেম এবং গ্ল্যামার। অতীতে এই সিনেমা কমপ্লেক্সের সব কয়টি স্ক্রিনে একযোগে সিনেমা চলেনি। তবে এটিই প্রথমবার যে ছয়টি স্ক্রিনে একযোগে একটিমাত্র সিনেমা প্রদর্শিত হবে।

এই সিদ্ধান্তটি মূলত অন্য সিনেমার অভাব এবং পুষ্পা ২-দ্য রুলের ২০০ মিনিটের রানটাইমের কারণে নেওয়া হয়েছে। যার ফলে প্রতি সিনেমা হলে তিনটি শো আয়োজন করা সম্ভব হবে এবং প্রথমবারের মতো গায়েটি-গ্যালাক্সি সিনেমা কমপ্লেক্সে টিকিটের মূল্য ২০০ রুপি রাখা হয়েছে, এটি আগে কখনোই এত বেশি ছিল না। গায়েটি এবং গ্যালাক্সিতে স্টল টিকিটের দাম রাখা হয়েছে ১৮০ রুপি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…