শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারতের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের মঞ্চ মাতালেন জয়া


নিউজ ডেস্ক

ঢালিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ভারতের মঞ্চ মাতালেন। তিনি সবসময় পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন। নিজের দেশের সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। আর অভিনেত্রীর দেশপ্রেম আর অভিনয় দক্ষতা বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। তার ভক্ত-অনুরাগীরা রোমাঞ্চিত হন।

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়। রোববার (১ ডিসেম্বর) আয়োজনে সিরিজ, সিনেমা ও ক্রিটিকস—এই তিন ক্যাটাগরিতে ৩৯টি পুরস্কার পান তারকারা। বলিউড ও টালিউড তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও।

ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরে ভারতের মঞ্চে উঠেন অভিনেত্রী। জামদানিকে ব্যতিক্রম নকশায় গায়ে চড়িয়েছেন জয়া আহসান। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেন জয়া। সেই ছবি ঘিরে আলোচনা এখন তুঙ্গে। কারণ জয়ার পরনে যে শাড়িটি রয়েছে, তার নকশা ও শাড়ি পরার ধরন ছিল একটু আলাদা।

ছবি শেয়ার করে ফেসবুকে জয়া লিখেছেন— আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরনটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি।

তিনি বলেন, এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়। এখানে অংশ নিতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে মনে করি। ধন্যবাদ, ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন