রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বুবলী


নিউজ ডেস্ক

দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। এই মুহুর্তে বেশ কিছু সিনেমা রয়েছে তার হাতে। পাশাপাশি সামলান সন্তান বীরকেও। একজন সফল নায়িকা ও আদর্শ মা হওয়ার চেষ্টায় বেশ ব্যস্তমুখর দিন কাটে বুবলীর।

নায়িকা এবার নতুন পরিচয়ে আসতে চলেছেন দর্শকের সামনে। এনটিভিতে আগামী ৪ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিট থেকে প্রচার শুরু হতে যাচ্ছে ‘মমতাজ সিক্রেট বিউটি এক্সপার্ট’। সারাদেশের ত্রিশজন বিউটি এক্সপার্টের মধ্যে এই প্রতিযোগিতা চলে। গ্র্যান্ড ফিনালেতে এসে মোট ছয়জন প্রতিযোগিতায় এসে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বুবলী। অভিনেত্রী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ নভেম্বর রাজধানীর তেজগাঁওতে এনটিভি’র নিজস্ব স্টুডিওতে ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’র গ্র্যান্ড ফিনালে পর্বটির রেকর্ডিং সম্পন্ন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রধান দুই বিচারক বিউটিসিয়ান কানিজ আলমাস খান ও হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইশা খান।

নতুন এই পরিচয় নিয়ে বুবলী বলেন, ‘যে কোনো মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করাটা খুব চ্যালেঞ্জের। কারণ সেখানে যারা অংশ নেন সবাই মেধাবী। তাদের মধ্য থেকে চুলচেরা বিশ্লেষণ করে কাউকে বিজয়ী করা কঠিন। তবে এই দায়িত্বটা সম্মানেরও। আমি খুব এনজয় করেছি।’

আসছে বছরে আরও একটা সফল বছর কাটানোর প্রত্যাশায় বুবলী জানান, কয়েকটি সিনেমা মুক্তি পাবে তার। পাশাপাশি শোবিজ সংশ্লিষ্ট নানা কাজেও যুক্ত থাকবেন খবর পাঠিকা থেকে চিত্রনায়িকা হওয়া শবনম বুবলী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…