রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

লড়াইয়ে নামছেন মেসি-রোনালদো

সংগৃহীত

নিউজ ডেস্ক

ফের কঠিন লড়াইয়ে লিওনেল মেসির মুখোমুখি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় একমাসের টানাপোড়নের পর অবশেষে মাঠে নামতে সম্মত হয়েছেন বর্তমান ফুটবলবিশ্বের দুই সুপারস্টার।

সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি মেসির বিপক্ষে মাঠে নামবেন রোনালদো। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে। গতকাল সোমবার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্লাবটি জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ সিজন কাপে অংশ নেবে ইন্টার মায়ামি। সেখানেই মুখোমুখি হবে মেসির দল ইন্টার মায়ামি ও রোনালদো দল আল নাসর। এর আগে গত ২১ নভেম্বর বিষয়টি জানিয়েছিল সৌদি আরবের ফুটবল কর্মকর্তারা। তখন ইন্টার মায়ামি বিষয়টি অস্বীকার করে বলেছিল, এই ধরনের প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। অবশেষে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামি নিশ্চিত করেছে, আগামী ২৯ জানুয়ারি তারা সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের বিপক্ষে খেলবে এবং ১ ফেব্রুয়ারি রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে ম্যাচ খেলবে।

একই ভেন্যুতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের আল হিলালের বিপক্ষে খেলবে মেসির দল। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। চোটের কারণে ওই ম্যাচে খেলতে পারবেন না নেইমার। মায়ামির ক্রীড়া পরিচালক ক্রিস হেন্ডারসন বলেন, ‘এই ম্যাচগুলি আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে কাজ করবে। যা আমাদের নতুন মৌসুমে আসার সাথে সাথে উপকৃত করবে। আল-হিলাল এবং আল নাসরের মতো মানের দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা আমাদের দলের জন্য রোমাঞ্চিত।

জাতীয় দল এবং ক্লাব সব মিলিয়ে মোট ৩৫ বার মেসি-রোনালদো দৈরথ দেখেছিল ফুটবলপ্রেমীরা। এর মধ্যে ১৬ বার জিতেছে মেসির দল। অপরদিকে ১০টিতে জিতেছে রোনালদোর দল। আর বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছিল।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…