রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস বিএনপির

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

বিএনপির প্রতিনিধি দলের সাথে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার (১২ আগস্ট) বিকেলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীদের নিয়ে বের হয়ে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টা আমন্ত্রণে তারা এসেছেন। বর্তমান সরকার কী কী করেছেন, ভবিষ্যতে কী করবেন, তা জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কী করা উচিত বলে বিএনপি মনে করে, তাও জানানো হয়েছে।

মির্জা ফখরুল বলেন, সরকারের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা। কিন্তু কোনো হত্যাকারীর সাথে তারা আলোচনা করবে না বলে আশা প্রকাশ করেন। বলেন, যারা গণঅভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে গিয়েছে, তারাই জনগণের বিজয় নস্যাৎ করার অপচেষ্টা করছে।

সংখ্যালঘুদের ওপর হামলার গল্প ফাঁদা হয়েছে দাবি করে তিনি বলেন, এগুলোর লক্ষ্য হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। দ্রুত এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়া উচিত বলেও মনে করেন মির্জা ফখরুল। আশা প্রকাশ করেন, আগের মতো অসাম্প্রদায়িক এক সমাজে বাস করবে মানুষ।

নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব সরাসরি বলেন, এনিয়ে কোনো কথা হয়নি। বর্তমান অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে একটা নির্দিষ্ট সময় লাগবেই। এটা আমরা তাদের দিয়েছি। একাজে বর্তমান সরকারকে বিএনপি সবধরনের সহায়তা করে যাবে বলেও জানান মির্জা ফখরুল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২১ ঘন্টা ৩৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…