সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে মহাসাগর চুরি হয়েছে: নৌ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গত ১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর-সাগর নয়, দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বরিশালের বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

নৌ উপদেষ্টা বলেছেন, ‌প্রকল্পগুলোতেই বেশি সমস্যা প্রতীয়মান হচ্ছে। অনেক প্রকল্প রয়েছে যা সাধারণ মানুষ জানেও না। তা ছাড়া কেনাকাটায়ও বেশ দুর্নীতি হয়েছে। প্রতিটি সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি।

তিনি আরও বলেন, ‘এমন মন্ত্রণালয় নেই যেখানে দুর্নীতি নেই। পাট মন্ত্রণালয় তো শেষ। আমরা চেষ্টা করছি বন্ধ থাকা পাটকলগুলো লিজ দিতে। অর্থনৈতিকভাবে চুরি-চামারি করে এ দেশে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই দুর্নীতি শতভাগ না পাড়লেও রোধ করতে হবে। সাখাওয়াত হোসেন বলেন, পাহাড় অশান্ত থাকলে কেউ শান্তিতে থাকতে পারবে না। পার্বত্য অঞ্চলে যাইহোক না কেন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

এর আগে, এদিন সকাল ১০টার দিকে একাডেমি ময়দানে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা।এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বনিক, বরিশাল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, উপপুলিশ কমিশনার মোহম্মদ নজরুল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…