সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৪ ডিআইজি ও ৬ পুলিশ সুপার পদে রদবদল

ফাইল ছবি

নিউজ ডেস্ক

পুলিশের ৪ ডিআইজি এবং ৬ এসপি পদে রদবদল করা হয়েছে। বরিশালে নতুন কমিশনার, রংপুর রেঞ্জে নতুন ডিআইজি এবং ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও নোয়াখালীতে নতুন পুলিশ সুপার দেওয়া হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এদিকে আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার আমিনুল ইসলামকে রংপুর রেঞ্জের ডিআইজি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখা পুলিশ সুপার এস এন মোহাম্মদ নজরুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক পদে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক শফিকুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার হিসেবে, নীলফামারী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল ফারুককে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে, বিশেষ শাখার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ঠাকুরগাঁওয়ে এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদের কুড়িগ্রামের এসপি হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ শাখার পুলিশ সুপার মাহফুজুর রহমানকে। ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠককে ট্যুরিস্ট পুলিশে এবং নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে নীলফামারী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের বদলি করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…