সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অস্ট্রিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী


নিউজ ডেস্ক

বাংলাদেশে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে অস্ট্রিয়ান কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। ক্যাথরিনা উইজার নয়াদিল্লিতে নিযুক্ত হলেও বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৮ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূত উল্লেখ করেন, তার সরকার দেশের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপক সংস্কার কার্যক্রমে সমর্থন দেবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, সংস্কার কার্যক্রম শেষ এবং ভোটার তালিকা প্রস্তুত হওয়ার পর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাষ্ট্রদূত জানান, বেশ কয়েকটি অস্ট্রিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, যার মধ্যে একটি কোম্পানি ঢাকার উপকণ্ঠে একটি কারিগরি স্কুল স্থাপন করতে চায়। তবে এর জন্য অস্ট্রিয়ান আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সফট লোন (সহজ শর্তে ঋণ) পেতে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।অধ্যাপক ইউনূস তৎক্ষণাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি দেখার নির্দেশ দেন।

বৈঠকে বাংলাদেশের সন্ত্রাসবাদ প্রতিরোধ ব্যবস্থা, সীমান্ত সমস্যাসহ মানবপাচার, বৈধ অভিবাসন, জলবায়ু পরিবর্তন, পুলিশের সংস্কার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত উইজার বলেন, অস্ট্রিয়ার দীর্ঘমেয়াদি নীতি হলো বৈধ অভিবাসনকে উৎসাহিত করা এবং বর্তমানে বাংলাদেশিরা পশ্চিম ইউরোপের সমৃদ্ধ এ দেশে ষষ্ঠ বৃহত্তম অভিবাসী সম্প্রদায়।

প্রধান উপদেষ্টা বলেন, অস্ট্রিয়াকে আরও বেশি বাংলাদেশিকর্মী বৈধ চ্যানেলে নিতে হবে, যা মানবপাচার কমাতে সহায়ক হবে।

বৈঠকে এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মুরশেদ এবং অস্ট্রিয়ার সম্মানিত কনসাল তাসবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…