সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশী আটক


নিউজ ডেস্ক

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটজন বাংলাদেশীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে দু’জনকে লাঠিটিলা ও ছয়জনকে কচুরগুল এলাকায় অভিযান চালিয়ে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, ‘বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি-এর অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মো: আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৮০৫/এম এর কাছ দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দু’জনকে এবং বাকি ছয়জনকে কচুরগুল চা বাগানে অভিযান চালিয়ে আটক করে।’

আটক হওয়া ব্যক্তিরা হলেন মো: মোহাবব্বত আলী হাওলাদার (৬৫), মো: রবিউল হাওলাদার (১৯), মো: সেলিম মিয়া (৪০), মো: মহিম (২৬), মো: রাশেদ ইসলাম (৩৪), মো: আবু নাঈম (২৪), মো: মামুন (২৮) ও মো: আশরাফুল ইসলাম (৩৫)।

বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোরশেদুল আলম ভূইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলা দিয়ে আসামিদের মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হচ্ছে।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…