সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা


নিউজ ডেস্ক

ইতালিপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন মোছা. সুমাইয়া আক্তার (২০)। যাত্রাবাড়ীর সায়েদাবাদে একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা শাহীনুর বেগম জানান, এক বছর আগে ইতালিপ্রবাসী মো. শরীফ নামে এক ছেলের সঙ্গে মোবাইলে আমার মেয়ের সম্পর্ক হয়। পরে পারিবারিকভাবে মোবাইলে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়েকে তার স্বামী দেশের বাড়িতে মায়ের কাছে থাকতে বলে। কিন্তু মেয়ে তাতে রাজি হয়নি কারণ শ্বশুরবাড়ির লোকজন এখনো আনুষ্ঠানিভাবে কোনো কিছু করেনি।

তিনি বলেন, এসব বিষয় নিয়ে সন্ধ্যার দিকে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়। ঝগড়ার কিছুক্ষণ পরে মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমাইয়া ঢাকা মহিলা কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকহাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…