সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক

রাজধানীর মুগদা খালপাড় এলাকার একটি বাসা থেকে মোছা. রুমা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজ জানান, খবর পেয়ে মুগদা এলাকার একটি বাসার দরজা ভেঙে রুমা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, রুমা আক্তার ৮ থেকে ৯ মাস আগে ভালোবেসে শরীফ নামের এক যুবককে বিয়ে করেন। শরীফ দিনমজুরের কাজ করেন। ঘটনার পর থেকে তার স্বামী শরীফের খোঁজ পাওয়া যাচ্ছেনা। বাসা থেকে শরীফের একটি ভাঙা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি জানান, নিহত রুমা আক্তারের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায়। তার বাবার নাম আব্দুল আজিজ। বর্তমানে মুগদা খালপাড় এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…