রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সিরাজগঞ্জে সাত টন সরকারি চালসহ ২ ব্যবসায়ী আটক


নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের বেলকুচিতে গোপন সংবাদের ভিত্তিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির সাত টন মজুতকৃত চাল জব্দ করা হয়েছে। এ সময় চাল ব্যবসায়ীসহ দুজনকে আটক করে যৌথবাহিনী।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কল্যাণপুর গ্ৰামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ ও তাদের আটক করা হয়। আটকরা হলেন- ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে চাল ব্যবসায়ী ফরিদুল ইসলাম ও মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ সেখ।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার এক গোপন সংবাদে এ অভিযান চালানো হয়। এতে হত-দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরের সাতটন চাল জব্দ ও দুজনকে আটক করা হয়েছে।

এ সময় সিরাজগঞ্জ এনএসআই কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. নাছির উদ্দিন, বেলকুচি আর্মি ক্যাম্পের মেজর মারুফ হোসেন, এনএসআইয়ের সহকারী পরিচালক আব্দুল হেলিম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২০ ঘন্টা ৩৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…