সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাদক অভিযানে ডিবি পুলিশের পাঁচ সদস্য আহত, আটক ৩


নিউজ ডেস্ক

অভিযানে গিয়ে মাদককারবারিদের হামলায় ফেনীর ছাগলনাইয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তানভীর মেহেদী, সহকারী উপ-পরিদর্শক খোকন হোসেন, রিংকু বড়ুয়া, কনস্টেবল মুজিবুর রহমান ও জাহাঙ্গীর।

এসময় হামলায় জড়িত থাকার অভিযোগে জয়নগরের শফি উল্যাহর ছেলে জয়নাল আবদীন সিফাত (২০), তার মেয়ে রুজিনা আক্তার (৩২) ও রহিম উল্যাহর স্ত্রী রূপধনকে (৪৮) আটক করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, জয়নগর গ্রামের মাদককারবারি আলমগীর ওরফে সোর্স আলমগীরকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশের একটি টিম অভিযানে যায়। অভিযানে আলমগীরকে আটক করলে তাৎক্ষণিক সেখানকার ৪০-৫০ জন নারী-পুরুষ জড়ো হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। একপর্যায়ে তারা আলমগীরকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ পুলিশ সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, হামলার ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…