রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ট্রাক চালককে হয়রানীর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ


আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাহিম আলী বাবু নামে এক ট্রাক চালককে মাদক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে ট্রাক দিয়ে ব্যারিকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যানযটের সৃষ্টি হয়। আধা ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। অবরোধকারীদের অভিযোগ- চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য রাহিম আলীর বাবুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।


মামলাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান শ্রমিকরা। এ সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিলন আলীসহ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর পাকুইল্লা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাকে হেরোইন পাওয়া গেছে- এমন অভিযোগে রাহিম আলী বাবু ও হেলপার দুরুল হোদাকে আটক করে র‌্যাব-৪। পরে হেলপারকে ছেড়ে দিলেও বাবুকে মামলা দিয়ে কারাগারে পাঠায় নবীনগর র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন