রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে মুক্তিযোদ্ধার ছেলেকে মারপিট জখম, জীবন নাশের হুমকী থানায় অভিযোগ

ছবি: সংগৃহীত

আব্দুল কাদির

শিবগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে বীর মুক্তিযোদ্ধার ছেলেকে মারপিট করে জখম ও জীবন নাশের হুমকী দেয়ার ঘটনায় অভিযোগ দেয়ার ১৫দিনেও তদন্ত না হওয়ায় ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করেছে।

ঘটনাটি ঘটেছে গত ৩ এপ্রিল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ঈদগাহ মোড়ের চৌধুরী মার্কেটে।

ভুক্তভোগী মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানে ছেলে তারেক আজিজ।

এ ঘটনায় ভুক্তভোগী তারেক আজিজ ঐ দিন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর তারেক আজিজের স্বাক্ষরিত একটি অভিযোগ সূত্রে ও সরাসরি তার সাথে কথা বলে জানা গেছে গত ৩ এপ্রিল বিকেল ৪ টার দিকে মনাকষা ঈদগাহ মোড়ে চৌধুরী মার্কেটে মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের জিয়া পিওন, দুখু মিয়া, মনিম সহ ৮-১০জন আকস্মিকভাবে তারেক আজিজের ওপর হামলা চালিয়ে মারপিট করে জখম করে এবং প্রাণ নাশের হুমকী দেন।

এ সময় তারেক আজিজ ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। স্থানীদের সহযোগিতায় তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তারেক আজিক জানায় শিবগঞ্জ থানায় অভিযোগ করার ১৫দিন গত হলেও কোন তদন্ত হয়নি। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এমনকি বাড়িতেও থাকতে পারি না। বাইরে অবস্থান করছি।

তবে ঘটনার তদন্তকারী অফিসার শিবগঞ্জ থানার এস আই সোহেল রানা জানায় তারেক আজিকের ঘটনাটি মূলত টাকা লেন দেনের। তদন্তের কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অন্য দিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানায় বীর মুক্তিযোদ্ধার সন্তানকে যাতে কেউ অহেতুক হয়রানী করতে বা জীবন নাশের হুমকী দিতে না পারে সেজন্য ঘটনার তদন্তকারী অফিসার এস এস আইকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…