রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত দশদিনে প্রায় ৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

আজ (১৬ জুৃলাই) মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান।

তিনি জানান, চলতি মাসের গত ০৬ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসব পেঁয়াজ আমদানি করা হয়েছে। ৩০৯টি ভারতীয় ট্রাকযোগে প্রায় ৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে।

সোনামসজিদ স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর গত ৯ মে থেকে সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়ে পর্যায়ক্রমে তা অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, গত ৯ মে থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। কখনো বেশি, কখনো কম এভাবে পেঁয়াজ এলেও তা অব্যাহত রয়েছে এবং পর্যায়ক্রমে আরও আসবে।

তিনি বলেন পেঁয়াজ কাঁচা পণ্য তাই কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়করণ করা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…