মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে শিশু সহিংসতা বন্ধ ও বাল্য বিবাহ মুক্ত করনের পরিকল্পনা গ্রহণ সভা অনুষ্ঠিত


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে শিশুদের প্রতি সহিংসতা বন্ধ ও তাদের সুরক্ষা অধিকার এবং বাল্য বিবাহ মুক্ত করণে পরিকল্পনা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের, ইউনিসেফ এর অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আজাহার আলীর সভাপতিত্বে এবং জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল এর সঞ্চালনায় সবাই উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উম্মে সুমাইয়া, শিবগঞ্জ উপজেলার তদন্ত ওসি মোঃ শাকিল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদ্যুৎ তোয়াব, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, মোনাকষা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা, সেলিমা বেগম, উপজেলা ছাত্র সমন্বয়কারী, মোঃ আল বশরী (সোহান), উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রবিউল ইসলাম, যুব ফোরামের সদস্য, মারুফ হোসেনসহ সাংবাদিক ও আরও প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী বলেন, বাল্য বিয়ের ক্ষেত্রে শিবগঞ্জ উপজেলা জিরো টলারেন্স। তিনি বলেন, বাল্য বিয়ের ক্ষেত্রে কোন ছাড় নেই অভিযান অব্যাহত থাকবে। শিশু সুরক্ষা ও পুষ্টি উন্নয়নের পাশাপাশি শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার প্রয়াসে উপজেলা প্রশাসন এর সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফ কাজ করে যাচ্ছেন। পর্যায়ক্রমে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণার পাশাপাশি উপজেলাকে চলতি বছরের শেষের দিকে সকলের সহযোগিতায় বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে।

এছাড়াও আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা, তদন্ত ওসি, চেয়ারম্যান ও ছাত্র সমন্বয়, সহ আরো অনেকেই তারা বলেন, আইনের আশ্রয় এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সমাজে বাল্যবিয়ে ও শিশু সহিংসতা রোধ করা সম্ভব। শিক্ষার্থীরা অভিভাবক ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেয়া এবং বাল্যবিয়ের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা তাহলেই সম্ভব বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়া।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…