রবিবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৩ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ডিবি'র অভিযানে বিদেশি পিস্তল সহ ২ জন আটক


কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা( ডিবি) এর অভিযানে ১ টি বিদেশি পিস্তল,২ টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ ২ জন কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরীপাড়া গ্রামের মুত তোহরুল ইসলামের ছেলে মোঃ মিঠুন সাগর (২৭),পুখুরিয়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে মোঃ সেবাদুল ইসলাম (৫০)।


৫ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা প্রেসবিজ্ঞপ্তিতে জানান, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম- সেবা, পিপিএম-সেবা এর সার্বিক নির্দেশক্রমে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, এর তত্ত্বাবধানে এসআই (নি:) মোঃ আসগর আলী পিপিএম- সেবা এর নেতৃত্বে শিবগঞ্জ থানাধীন কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে ৪ মার্চ সন্ধ্যায় একটি বিদেশি পিস্তল,২ টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ আসামীদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…